শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়া সবুজ বিপ্লবের নতুন দিগন্ত শুরু ৫৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক ১৩ June ২০২৬ · Saturday · ০৭:১২ অপরাহ্ণ
লোহাগড়া সবুজ বিপ্লবের নতুন দিগন্ত শুরু   ৫৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জেলা প্রতিনিধি নড়াইল 

দেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩জুন) দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামে অবস্থিত নবগঙ্গা নদীর পাড়ে ​উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এক অনুষ্ঠানে লোহাগড়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে একযোগে ৫৪ হাজার বৃক্ষরোপণের এই বিশাল কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি কায়সার।

​অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে এই সবুজ বিপ্লব অনন্য ভূমিকা পালন করবে।

​বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি এস এম হায়াতুজ্জামান, এফ জি লোহাগড়া বন কর্মী মো: এরশাদ শেখ প্রমুখ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ