বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিং স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো মৌসুমী ফল উৎসব

অনলাইন ডেস্ক ১৩ June ২০২৬ · Saturday · ০৭:০৭ অপরাহ্ণ
কিং স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো মৌসুমী ফল উৎসব

 

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ 

ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জে অবস্থিত কিং স্কুলের উদ্যোগে শনিবার (১৩ জুন) অনুষ্ঠিত হলো মৌসুমী ফল উৎসব ১৪৩৩। 

“নিয়মিত খেলে ফল, দেহ মনে বাড়বে বল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উৎসবের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের দেশি ফলের সঙ্গে পরিচিত করা এবং এর পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা তৈরি করা।

মধুমাস জ্যৈষ্ঠে যখন প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই প্রকৃতির উপহার হিসেবে আসে বাহারি ফলের সমাহার। এই সময়ে পাওয়া বিভিন্ন দেশি ফলে যেমন আছে পানির প্রাচুর্য, তেমনি আছে শরীর ঠান্ডা রাখার ক্ষমতা, রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টিগুণ ও খনিজ উপাদান।

উৎসবে বক্তারা বলেন, ফল শুধু খাবার নয়—এটি সুস্বাস্থ্য ও সুস্থ জীবনের একটি অপরিহার্য অংশ। প্রতিদিনের খাদ্য তালিকায় ফল অন্তর্ভুক্ত করা গেলে শিশু-কিশোরদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুণ বেড়ে যায়।

উৎসবের শুভ উদ্বোধন করেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক জনাব আলহাজ্ব শাহজাহান কবির সাজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকারা।

এবারের ফল উৎসবে বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি ফল প্রদর্শিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল: আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, জামরুল, ডেউয়া, ডেফল, করমচা, তেঁতুল, লটকন, আনারস, পেঁপে, আঁখ, তাল, বেল, লেবু, খেজুর, বাঙ্গি, জাম্বুরা, অরবরই, আঙুর, ডাব, ডালিম, কামরাঙা, সফেদা, কমলা, মালটা, আপেল, দাতই, বিলম্ব, আঁতা, চালতা, গাব, চেরি, কাঠবাদাম, ফেলা ফল, চাম্বল কাঁঠাল, কদবেল, আমড়া, আমলকি, জলপাই, হরতকি, তরমুজ, বরই এবং ড্রাগন ফল।

অনুষ্ঠানে প্রধান অথিতি আলহাজ্ব শাহজাহান কবির সাজু বলেন, “শুধু বিদেশি ফল নয়, আমাদের দেশি ফলেই রয়েছে বিপুল পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা। এই উৎসবের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফল খাওয়ার আগ্রহ বাড়ানো ও তাদের প্রতিদিন অন্তত একটি করে ফল খাওয়ার অভ্যাস তৈরি করা।”

তিনি আরও বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের খাদ্য সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ