বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

রাজাপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রায় উম্মাদণা

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ১১:২৪ অপরাহ্ণ
রাজাপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রায় উম্মাদণা

ঝালকাঠি প্রতিনিধি

 এইচ এম শুভ

ব্রাজিল ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে ঝালোকাঠির রাজাপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজাপুর পাইলট স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় ব্রাজিলের পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় ব্রাজিলের জার্সি গায়ে ও হাতে জাতীয় পতাকা নিয়ে শতাধিক সমর্থক অংশ নেন। বাঁশি ও বাদ্যযন্ত্রের শব্দে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অংশগ্রহণকারীরা জানান, প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশের জন্যই এ আয়োজন করা হয়েছে। বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিলের সাফল্য কামনা করেন তারা।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় স্থানীয় ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ