বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

একটা সময় ছিল -মাধুরী ব্যানার্জী

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ১০:৩৫ অপরাহ্ণ
একটা সময় ছিল   -মাধুরী ব্যানার্জী

একটা সময় ছিল—

বিকেলের রোদ জানালায় এসে

চুপচাপ বসে থাকত,

আর তুমি

অকারণে গল্প জুড়ে দিতে

মেঘের সঙ্গে, বাতাসের সঙ্গে,

আমার নীরবতার সঙ্গে।

একটা সময় ছিল—

অভিমানেরও ছিল মায়া,

রাগের ভেতর লুকিয়ে থাকত

ফিরে আসার প্রতিশ্রুতি।

চোখের ভাষা পড়তে

কোনো অভিধান লাগত না,

একটু নীরব হলেই

হৃদয় বুঝে নিত সব।

একটা সময় ছিল—

রাত জেগে চাঁদ দেখতাম,

স্বপ্নগুলো কাগজে লিখে

ভাঁজ করে রাখতাম বালিশের নিচে।

ভাবতাম,

ভালোবাসা মানেই বুঝি

চিরকাল পাশাপাশি থাকা।

আজও সময় আছে,

শুধু সেই “একটা সময়” নেই।

জানালার পাশে রোদ আসে,

কিন্তু গল্পেরা আর বসে না।

অভিমান আসে,

কিন্তু কেউ আর ফিরে এসে বলে না—

“চলো, আবার শুরু করি।”

ভারত-বাংলাদেশের সুপরিচিত সাহিত্য সারথী, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিষ্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী, নাট্যাভিনেত্রী, ছড়াকার ও বিশিষ্ট কবি মাধুরী ব্যানার্জীর লেখা কবিতা : “একটা সময় ছিল

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ