বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ২০ শিক্ষার্থী অসুস্থ, তবুও মিলছে না প্রয়োজনীয় চিকিৎসাসেবা

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ১০:২৯ অপরাহ্ণ
যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ২০ শিক্ষার্থী অসুস্থ, তবুও মিলছে না প্রয়োজনীয় চিকিৎসাসেবা

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসে গত তিন দিনে ২০ জনের অধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। জ্বর, মাথাব্যথা, বমি, ডায়রিয়া ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষার্থীরা। তবে অসুস্থ হলেও মেডিকেলে কোন চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছেন না শিক্ষার্থীরা।

জানা যায়, যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একাডেমিক ফিল্ড ট্রিপের অংশ হিসেবে সিলেট ভ্রমণ শেষে ফেরার পর থেকে ওই ব্যাচের অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদিকে বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার থাকলেও সেখানে কোন ডাক্তার পাওয়া যায়নি। ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ ছাড়া, জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহনের জন্য নেই কোনো অ্যাম্বুলেন্স সেবা। ফলে অসুস্থ শিক্ষার্থীদের অন্য যানবাহনে করে সদর হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী ক্যাম্পাসে ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা থাকা উচিত। আমাদের মেডিকেল সেন্টার আছে, কিন্তু অজ্ঞাত কারণে এখানে এখনো কোনো ডাক্তার নিয়োগ দেওয়া হয়নি। কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ছুটতে হয়। অসুস্থদের জরুরি পরিবহনের জন্য নেই কোনো অ্যাম্বুলেন্স সেবা। আমরা চাই প্রশাসন আমাদের দিকেও নজর দিক। চিকিৎসাসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার।”

এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি'র চিফ মেডিকেল অফিসার ডা. দীপক কুমার বলেন, আমার চোখের অপারেশনের কারণে গত বুধবার পর্যন্ত আমি ছুটিতে ছিলাম। অপারেশনের পর অসুস্থতার কারণে আমি সব কিছু থেকে বিচ্ছিন্ন ছিলাম। তাই শিক্ষার্থীদের এ অসুস্থতার বিষয়ে আমি অবগত নই। আমি খুব দ্রুতই এই বিষয়ে খোঁজ নিচ্ছি।

এছাড়া এ বিষয়ে জানতে ওই সময়ে চিফ মেডিকেল অফিসারের দায়িত্বে থাকা ডা. মাসুমা নুরজাহানের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ