ছড়া: পথের শিশু
সুজন নামের একটা শিশু ইবির ‘মফিজ লেকে’
বিক্রি করে হাওয়াই মিঠাই দিনের শুরু থেকে।
স্কুলের খরচ যোগান দেবে নেই যে সে সাধ্য।
পড়ালেখা ছেড়ে পথে নামতে সে বাধ্য।
রোদে রোদে ঘুরে বেড়ায় নোংরা জামা গায়ে।
রুগ্ন শরীর আর চলেনা ছেঁড়া জুতো পায়ে।
তাঁর বয়সী সকল শিশু যখন খেলার মাঠে।
সুজন তখন পেটের দায়ে ছুটছে পথে-ঘাটে।
তিন বেলাতে খাবার খেতে পায় না সে রোজ রোজ।
বাবা আছে, মা-ও আছে; কেউ রাখেনা খোঁজ।
গরীব ঘরে জন্ম নেওয়া দোষ ছিলোনা তাঁর।
সুশীল সমাজ দাও ফিরিয়ে শিশুর অধিকার।
লেখক, মো. জাহিদ হাসান
শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।