মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
জাতীয়

হোসেনপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিজিবি সদস্য সুমন

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ১০:২৩ অপরাহ্ণ
হোসেনপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিজিবি সদস্য সুমন

 

 

সঞ্জিত চন্দ্র শীল 

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ভারতীয় সীমান্তে পুশইনকে কেন্দ্র করে বিজিবি সদস্য মোঃ সুমনের সাহসী প্রতিবাদের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই কিশোরগঞ্জের হোসেনপুরে এটি এখন "টপ অব দি নিউজে"পরিনত হয়েছে। ফেইসবুকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত সবাই অভিনন্দন জানানোর পাশাপাশি মোবাইল ফোনে কল করেও কুশল বিনিময় করছেন। পাশাপাশি নিজেদের অভিব্যক্তি একে অপরকে প্রকাশ করে আনন্দে আত্মহারা হচ্ছেন। প্রসঙ্গক্রমে সুমনের এমনি একজন সতীর্থ নয়া দিগন্ত প্রতিনিধিকে জানান,

সুমন ভাই যদি সত্যি সত্যিই গুলি করে দিতো বিএসএফ-----। তাহলে আপনি কি করতেন? জবাবে বিজিবি সদস্য সুমন বললেন,"আমার বাড়ি কিশোরগঞ্জের চরাঞ্চলে। ছোট বেলা থেকেই বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে বড় হয়েছি। সীমান্তে চাকুরী করি বিধায় আমার কাছে কর্তব্যই সবচেয়ে বড়। বাড়িতে আমার পরিবার যেমন আছে, তেমনি আমার কাছে তাদের চেয়েও বড় হলো দেশপ্রেম এবং নিজের চাকুরির প্রতি দায়িত্ববোধ ও কমিটমেন্ট। সে কারণেই তীব্র প্রতিবাদ করেছি, জীবনের মায়া করিনি"। খোঁজ নিয়ে জানা যায়, সাহসী বিজিবি সদস্য সুমনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকায়।তবে দীর্ঘদিন ধরে পিতা মাতাসহ হোসেনপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের দ্বিপেশ্বর এলাকার নিজ বাসায় বসবাস করছেন। উল্লেখ্য,গত বুধবার জামালপুরের কামালপুর সীমান্তে পুশ ইন ইস্যুতে ভারতের বিএসএফ সদস্যদের‌ গুলি করার মন্তব্যের জেরে সাহসী প্রতিবাদ করে আলোচনায় আসেন বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবি সদস্য সুমন। সুমনের গর্বিত পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার নয়া দিগন্তকে জানান,প্রকৃতপক্ষে নিজ সন্তানের দৃঢ় মনোবল,দেশপ্রেম আর নিজ পেশার প্রতি এমন দায়িত্ববোধ বিজিবি'র অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রেরণা যোগাবে বলে বিশ্বাস করি।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ