শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে গভীর রাতে ছাত্রদল কর্মীর বাড়িতে হামলা, গুরুতর আহত-১

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ০৩:৪৬ অপরাহ্ণ
কটিয়াদীতে গভীর রাতে ছাত্রদল কর্মীর বাড়িতে হামলা, গুরুতর আহত-১

​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চরপুক্ষিয়া গ্রামে গভীর রাতে এক ছাত্রদল কর্মীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় মো. সিয়াম (২৭) নামের এক উপজেলা ছাত্রদল কর্মী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার(১০ জুন) গভীর রাতে একদল অজ্ঞাত সন্ত্রাসী সিয়ামের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা সিয়ামের মুখ কাপড় দিয়ে বেঁধে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং তাকে এলোপাতাড়ি মারধর করে। সিয়ামের শরীরের বিভিন্ন স্থানে চাকুর আঘাতের চিহ্ন রয়েছে।

​আহত ছাত্রদল কর্মী মো. সিয়াম বলেন, "গভীর রাতে একদল সন্ত্রাসী হঠাৎ আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এরপর তারা আমার মুখ বেঁধে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করে। আমার শরীরে চাকুর আঘাত রয়েছে। আমি প্রশাসনের কাছে এই নৃশংস হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।"

​এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ