শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

টেকনাফ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ০৩:২৯ অপরাহ্ণ
টেকনাফ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ-ককসবাজার:

টেকনাফ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২৯৬০)-এর উদ্যোগে অভিষেক ও সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠান শুক্রবার (১২ জুন) টেকনাফে উপজেলার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন এর অন্তর্গত খারাংখালী দারুত তাওহীদ ইসলামীয়া বালিকা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কক্সবাজার; মুজিবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন; শামসুল আলম বাহাদুর, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কক্সবাজার জেলা; নুরুল হোছাইন সিদ্দীকী, উপদেষ্টা, শ্রমিক কল্যাণ ফেডারেশন, কক্সবাজার জেলা; মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, প্রধান উপদেষ্টা, টেকনাফ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং মুহাম্মদ জায়নত উল্লাহ, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, টেকনাফ উপজেলা।সংগঠনের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরওয়ার কামাল।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠিত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নির্মাণ শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে শ্রমিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানের এক পর্যায়ে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন করা হয় এবং ইউনিয়নের সদস্যদের মাঝে পরিচয়পত্র (কার্ড) বিতরণ করা হয়। এ সময় বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে নির্মাণ শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলেও অনেক ক্ষেত্রে তারা এখনও ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় কাজ করে যাবে বলে আশ্বাস দেন। তিনি আরও বলেন, দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের শ্রমবাজারে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অধিকারহীনতা ও কর্মসংকটের মুখোমুখি হচ্ছেন। তিনি উল্লেখ করেন, টেকনাফ স্থলবন্দর, উখিয়া-টেকনাফ এলাকায় সরকারি বিভিন্ন প্রকল্প এবং আন্তর্জাতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার (INGO-NGO) আওতাধীন অনেক কর্মক্ষেত্রে চালক, নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি ও দিনমজুরসহ বিভিন্ন ধরনের কাজে রোহিঙ্গাদের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। এর ফলে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে এবং অনেক পরিবার জীবিকা নির্বাহে চরম সংকটের সম্মুখীন হচ্ছে।তিনি স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।শেষে শ্রমিকদের কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ