বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

অনলাইন ডেস্ক ১০ June ২০২৬ · Wednesday · ০৬:৫২ অপরাহ্ণ
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) ৩য় ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

গতকাল ৯ জুন (মঙ্গলবার) পূর্বাহ্নে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর তিনি তাঁর যোগদানপত্র দাখিল করেন। একইদিন সন্ধ্যায় তিনি পিরোজপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পদার্পণ করলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে তিনি প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এর আগে গত ৮ জুন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে 'পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২' অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় তাঁকে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

নবনির্বাচিত উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণায় অবদান রাখছেন। ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা এই প্রথিতযশা শিক্ষক ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন এবং বর্তমানে গ্রেড-১ প্রফেসর হিসেবে কর্মরত আছেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

ব্যক্তিগত জীবনে ভোলা জেলার লালমোহন উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী এই গুণী শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে দ্বিতীয় স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ও ফারসি ভাষায় দক্ষ এই বহুভাষিক গবেষকের অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁর রচিত গবেষণাগ্রন্থ ‘Arabic-Persian Words and Islamic Elements in the Poetry of Farrukh Ahmad: An Evaluation’ একাডেমিক অঙ্গনে বেশ সমাদৃত। এছাড়া তিনি ইউজিসির (UGC) পোস্টডক্টরাল মূল্যায়ন কার্যক্রম, হাবিপ্রবি-র একাডেমিক কাউন্সিল এবং রুয়েট-এর নিয়োগ বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ