শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

টেকনাফ সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ১১ লাখ টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক ১০ June ২০২৬ · Wednesday · ০৬:৪৫ অপরাহ্ণ
টেকনাফ সাব-রেজিস্ট্রি অফিসের সামনে  ১১ লাখ টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ

কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে জমি রেজিস্ট্রি শেষে বের হওয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে নগদ ১১ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই এবং মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ এবং পরবর্তীতে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার বাসিন্দা জিয়াবুল হক মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি সম্পন্ন করে বের হলে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একদল ব্যক্তি তার পথরোধ করে।

 

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা প্রথমে তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে তার কাছ থেকে জমি বিক্রি ও দোকান ক্রয়ের জন্য সঙ্গে থাকা নগদ ১১ লাখ টাকা এবং একটি ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা থানায় অভিযোগ বা মামলা করলে ভুক্তভোগীকে প্রাণনাশ এবং লাশ গুম করার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

স্থানীয়দের সহায়তায় আহত জিয়াবুল হককে উদ্ধার করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তিনি টেকনাফ মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন,বিএনপি থেকে বহিস্কৃত আব্দুল জব্বার, পিতা- আবু তাহের, সাং- নতুন পল্লান পাড়া,মুহিব উল্লাহ, পিতা- মৃত বুদুরুজ মিয়া, সাং- শাহপরীর দ্বীপ, উত্তর পাড়া, লাল গুলা, পিতা- মৃত বুজুরুজ, সাং- শাহপরীর দ্বীপ, তিন রাস্তার মাথা, সিদ্দিক, পিতা- মৃত আকবর, সাং- শাহপরীর দ্বীপ, উত্তর পাড়া, আমান উল্লাহ, পিতা- বুদুরুজ মিয়া, সাং-শাহপরীর দ্বীপ, উত্তর পাড়া, সাবরাং ইউনিয়ন, মাসুদ আলম হৃদয়, পিতা- শামসুল আলম, সাং- জালিয়া পাড়া, টেকনাফ পৌরসভা, সালমান, পিতা- আব্দুল্লাহ, সাং- জালিয়া পাড়া, টেকনাফ পৌরসভা, রহিম উদ্দিন, পিতা- লাল গুলা, সাং- শাহপরীর দ্বীপ, তিন রাস্তার মাথা, সাবরাং ইউনিয়ন, আব্দুল্লাহ, পিতা- রহিম উল্লাহ, সাং- জালিয়া পাড়া, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন।

 

ভুক্তভোগী জিয়াবুল হক বলেন,বিএনপি থেকে বহিস্কৃত আব্দুল জব্বারের নেতৃত্বে একটি সন্ত্রাসীদল

ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, টেকনাফ সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ১১ লাখ টাকা ছিনতাই ও মারধরের ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

 

উল্লেখ্য, এ প্রতিবেদনটি ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ