শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

সাব রেজিস্ট্রি অফিসে সাক্ষর নকল করা জালিয়াতি চক্রের সদস্য আটক

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ১১:৫২ অপরাহ্ণ
সাব রেজিস্ট্রি অফিসে সাক্ষর নকল করা  জালিয়াতি চক্রের সদস্য আটক

 

 ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে সক্রিয় জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। অভিযুক্ত দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রার আব্দুল কাদিরের সই নকল করে নকল দলিল তৈরি করে আসছিল।  

৯ মে মঙ্গলবার  বর্তমান   সাব রেজিস্ট্রার জাহিদ হাসান দলিল রেজিস্ট্রির সময় নথিপত্র যাচাই করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পরে । সন্দেহ হলে তিনি নিজেই তাকে হাতেনাতে আটক করেন।  

পরবর্তীতে সদর সাব রেজিস্ট্রার জাহিদ হাসান আটকৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জালিয়াতি চক্রের বাকি সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।  

সাব রেজিস্ট্রার জাহিদ হাসান গণমাধ্যমকে   বলেন, “দলিল রেজিস্ট্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আমরা কঠোর। কোনো ধরনের জালিয়াতি বরদাশত করা হবে না। জনগণকেও দলিল রেজিস্ট্রির সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ