শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনা

তাহিরপুরে বৌলাই নদীতে নিখোঁজ থাকা নারী,দীর্ঘ সময় খোঁজাখুঁজি পর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০৭:৫৪ অপরাহ্ণ
তাহিরপুরে বৌলাই নদীতে নিখোঁজ থাকা নারী,দীর্ঘ সময় খোঁজাখুঁজি পর লাশ উদ্ধার

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ধুতমা গ্রাম সংলগ্ন বৌলাই নদীতে গোসল নামতে গিয়ে সুলতানা (২৪) নামে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য,মঙ্গলবার(৯ জুন) দুপুর ১টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা গ্রামের নিজ বাড়ির ঘাটে গোসল করতে নামছিলেন সুলতানা। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা স্থানীয়দের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। 

আরও জানাযায়,স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এব্যাপারে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুনাব আলী জানান,খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে যান এবং উদ্ধার কার্যক্রমে স্থানীয়দের সহযোগিতা করেন।

এবিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিখোঁজ হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরে বিকেল পৌনে চারটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে সুলতানার মরদেহ উদ্ধার করে। তিনি উপজেলার ধুতমা গ্রামের আবুল বাসারের স্ত্রী বলে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ