শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মিঠামইনে গ্ৰাম আদালত সম্পর্কিত অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০৭:২৫ অপরাহ্ণ
মিঠামইনে গ্ৰাম আদালত সম্পর্কিত অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

 

 

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: মিঠামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গ্ৰাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম আব্দুল্লাহ বিন -শফিক। উপজেলা গ্ৰাম আদালতের সমন্বয়কারী মোহাম্মদ মাজহারুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় আলোচনায় অংশ নেয়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, পল্লী বিকাশ কেন্দ্রের উপজেলা সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের উপজেলা সমন্বয়কারী আমেনুল হক , অষ্টগ্রাম গ্ৰাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, প্রমুখ। 

এছাড়াও কর্মশালায় বিভিন্ন এনজিও কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগন অংশ নেন। গ্ৰাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ মাজহারুল ইসলাম স্বাগত বক্তব্যে  বলেন, গ্ৰাম আদালতের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়নে গ্ৰাম আদালতের কার্যক্রম, প্রচার,প্রসার গঠনের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের আওতায় গ্ৰামীন হাট বাজার , শিক্ষা প্রতিষ্ঠান, ও ইউনিয়ন পরিষদে ভিডিও প্রদর্শনের মাধ্যমে কার্যক্রম তুলে ধরেন। 

মিঠামইন উপজেলার কোন ইউনিয়নে কতটি মামলা গ্ৰাম আদালতের মাধ্যমে দায়ের, নিষ্পত্তি এর বিস্তারিত বিবরণ পেশ করেন। উপস্থিত প্রতিনিধিগণ বিভিন্ন প্রস্তাবনা কাগজ কলমের মাধ্যমে সুপারিশ সহ গ্ৰাম আদালতের কতৃপক্ষের নিকট পেশ করেন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ