শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

হোসেনপুরে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০৭:১৮ অপরাহ্ণ
হোসেনপুরে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন

 

 

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত মোঃ দ্বীন ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শত শত নারী-পুরুষ সড়কে নেমে ধর্ষকের ফাঁসি ও দ্রুত গ্রেফতারের দাবি জানান।

 

আজ ৮ ই জুলাই বিকেলে উপজেলার ধুলিহর এলাকায় হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে অংশ নেন ধুলিহর ও হোসেনপুরের বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী ও সাধারণ জনগণ। 

 

স্থানীয়দের অভিযোগ, গত ৩ জুন ২০২৬ তারিখে ধুলিহর এলাকায় মাদকাসক্ত মোঃ দ্বীন ইসলাম ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর শিশুটির মা রোজিনা খাতুন   থানায় অভিযোগ করে মামলা নং ০৫ (৬)২৬ করেছে বলে   অভিযুক্ত ও তার পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ষড়যন্ত্র করা হচ্ছে বলে মানবন্ধনে অভিযোগ তোলা হয়।

 

মানবন্ধনে বক্তারা বলেন, “এই ঘটনা শুধু একটি শিশুর ওপর হামলা নয়, এটি পুরো সমাজ ও মানবতার ওপর আঘাত। মাদকাসক্ত হয়ে একটি শিশুর জীবন নষ্ট করার চেষ্টা—এমন অপরাধের কোনো ক্ষমা নেই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ ফাঁসির ব্যবস্থা করা হোক।”

মানবন্ধনে অংশ নেওয়া নারীরা বলেন, “আমাদের মেয়েরা আজ নিরাপদ নয়। যদি এই ধর্ষণচেষ্টাকারী পার পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও শিশু ঝুঁকিতে পড়বে। তাই আমরা চাই এমন শাস্তি, যা দেখে অন্য কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।”

 

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুহাম্মদ রাশেদুল ইসলাম  সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

 

এলাকাবাসী জানান, যতক্ষণ না অভিযুক্ত গ্রেফতার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়, ততক্ষণ তাদের আন্দোলন চলবে।

 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ