বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নেত্রকোনায় ৪ লাখ টাকার ডিজেল জব্দ

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ১২:৫৩ পূর্বাহ্ণ
নেত্রকোনায় ৪ লাখ টাকার ডিজেল জব্দ
নেত্রকোনায় ৪ লাখ টাকার ডিজেল জব্দ

মোঃ শহিদুল ইসলাম, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

নেত্রকোনায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বাজারে অবৈধভাবে মজুদ করা চার হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে এবং এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার পর মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স নামক প্রতিষ্ঠান থেকে এই ডিজেল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা। অভিযানে প্রতিষ্ঠানটির মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।

নেত্রকোণা সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, নেত্রকোনা জেলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ