শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

পাকুন্দিয়ায় ছাত্র-জনতার হাতে আটক তিন মাদক ব্যবসায়ীর এক বছর করে কারাদণ্ড

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০৭:১৭ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ছাত্র-জনতার হাতে আটক তিন মাদক ব্যবসায়ীর এক বছর করে কারাদণ্ড

 

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়  সুখিয়া ইউনিয়ন  চরপলাশ এলাকায় মাদক ব্যবসার অভিযোগে ছাত্র-জনতার হাতে আটক তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। মঙ্গলবার সকালে দণ্ডপ্রাপ্তদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান।

আসামির হলেন উপজেলার চরপলাশ গ্রামের কেনু খলিফার ছেলে রতন মিয়া, আসাদ মোড়লের ছেলে শাফল এবং গিয়াস উদ্দিনের ছেলে ফারজুল।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল ওই তিনজনের বিরুদ্ধে। সোমবার বিকেলে উপজেলার চরপলাশ এলাকায় স্থানীয় ছাত্র-জনতা তাদের আটক করে। পরে গণধোলাই দিয়ে পাকুন্দিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করলে রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কে জেল ও জরিমানা করা হয় 

পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিস রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ