নাটোরে মাদকসহ ৪ জন গ্রেপ্তার
নাটোরে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ চারজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৮ জুন) জেলার চৌধুরী বড়গাছা, নবীনগর স্টেশন এলাকা ও সুইপার কলোনি এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া অভিযুক্তদের মাদক সেবনরত অবস্থায়ও পাওয়া যায়।
গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”