বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি ও সম্পাদক সামির

Admin ০৭ June ২০২৬ · Sunday · ০৬:৫১ অপরাহ্ণ
সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি ও সম্পাদক সামির

ঢাকার সাভারে দীর্ঘদিন পর  থানা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফয়সাল আহমেদ মাশফি ও সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুব হোসেন সামির।

রোববার দুপুরে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তি মাধ্যমে কমিটি ঘোষণা করে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। এর আগে শুক্রবার কমিটি অনুমোদন করে স্বাক্ষর করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। 

আংশিক পূর্ণাঙ্গ এই কমিটিতে স্থান পাওয়া ১৮৮ জনের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম নোমান। আর সহ-সভাপতি করা হয়েছে ৬৬ জনকে। 

এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। সেইসঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ৮১ জন।

এদিকে, মো. রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ২৫ জন। 

অন্যদিকে, প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক হয়েছেন যথাক্রমে শিশির হাসান ও নজরুল ইসলাম। সেইসঙ্গে দফতর সম্পাদক ও সহ-দফতর সম্পাদক করা হয়েছে যথাক্রমে মো. শারাফাত হোসাইন ও জাহিদ হাসানকে। পাশাপাশি সাতজনকে সদস্য করা হয়েছে।

আগামী ৩০ দিনের মধ্যে সাভার থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ