শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

অনলাইন ডেস্ক ০৭ June ২০২৬ · Sunday · ০১:১৬ অপরাহ্ণ
চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -ককসবাজার।

কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি খোরশেদ আলম বলেছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্যের ব্যাপক বিস্তার জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।

এ পরিস্থিতিতে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য অনুসন্ধান করে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, চারদিকে গুজবের ভিড়, সত্য খুঁজে পাওয়া এখন অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়ে গেছে। জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, সাংবাদিকদের কলমই হতে পারে জনগণের শেষ ভরসা, যদি তারা নিরপেক্ষতা, সত্যনিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন। তিনি সকল সাংবাদিকের প্রতি আহ্বান জানান, যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে এবং সমাজে বিভ্রান্তি ও গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে।
খোরশেদ আলমের মতে, একটি সচেতন, দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিক সমাজই পারে গুজবের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং জনগণের আস্থা অটুট রাখতে।
স্থানীয় সচেতন মহলও মনে করছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সাংবাদিকতার মান, তথ্যের নির্ভুলতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে।
সবশেষে খোরশেদ আলম বলেন, সত্যের পথে থেকে জনগণের পাশে থাকাই সাংবাদিকতার মূল শক্তি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ