শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিশ্ব পরিবেশ দিবসেই সোনাদিয়ায় প্যারাবনে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০৭:৪৭ অপরাহ্ণ
বিশ্ব পরিবেশ দিবসেই সোনাদিয়ায় প্যারাবনে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

 


এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার //

বিশ্ব পরিবেশ দিবসের দিনই শুক্রবার (৫ জুন) কক্সবাজারের মহেশখালী দ্বীপের সোনাদিয়ায় ও ঘটিভাঙ্গার প্রায় ৫০০ একর প্যারাবন দিনেদূপুরে পুড়িয়ে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। 
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের, সোনাদিয়া ও ঘটিভাঙ্গার পশ্চিমাংশে প্রায় ৫০০ শ একর প্যারাবনে আগুন দিয়ে বনভূমি ধ্বংস করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা দাবি করেছেন।বিশ্ব পরিবেশ দিবসের এ দিনে এ ধরনের ঘটনাকে পরিবেশবাদী আন্দোলনকারীদের বিরুদ্ধে  বনখেকোরদের আস্ফালন বলে মন্তব্য করেছেন কক্সবাজারের ১১ টি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্যারাবন কেটে সরকারি খাসজমি দখল করে চিংড়িঘের নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় আমির হোসেনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি সিন্ডিকেট বন বিভাগ ও প্রশাসনকে প্রভাবিত করে এই কর্মকাণ্ড পরিচালনা করছে। এছাড়া আয়াত উল্লাহ, তারেক ও ফরিদের নেতৃত্বেও আরও কয়েকটি স্থানে প্যারাবন নিধন করে চিংড়িঘের তৈরির প্রস্তুতি চলছে বলে অভিযোগ রয়েছে।এবং ঘটিভাঙ্গা ও সোনাদিয়ার ৫ টি স্পটে অগ্নিসংযোগ করে প্রায় ৫০০ একর ম্যানগ্রুপ ফরেস্ট ধ্বংস করা হয়েছে।

পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিশ্ব পরিবেশ দিবসে মহেশখালীর প্যারাবনখেকো দুষ্কৃতকারীরা প্যারাবনে আগুন দিয়ে দিবসটি উদযাপন করেছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না।”

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র দ্বীপ রক্ষার অন্যতম প্রাকৃতিক সম্পদ প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের নির্মাণ করছে। অথচ যেখানে প্যারাবন পুড়িয়ে দেওয়া হয়েছে, তার আশপাশেই বন বিভাগের দুটি বিট কার্যালয় রয়েছে। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশের কারণেই এসব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত থেকেই প্যারাবনে আগুন দেওয়ার প্রস্তুতি শুরু হয়। রাতের বিভিন্ন সময়ে বনাঞ্চলের কিছু অংশে আগুন জ্বলতে দেখা যায়। পরে জানা যায়, চিংড়িঘের নির্মাণের উদ্দেশ্যে প্যারাবনের বাইনগাছ কেটে তা পুড়িয়ে ফেলা হচ্ছে। শুক্রবার সকাল থেকে কাটা গাছে কেরোসিন ঢেলে বিস্তীর্ণ এলাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। বিকেল পর্যন্ত আগুন জ্বলতে দেখা গেছে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও সংগ্রহের চেষ্টা করলে সংবাদকর্মীরা বাধার মুখে পড়েন। স্থানীয়দের দাবি, সশস্ত্র ব্যক্তিদের পাহারায় ঘটনাস্থলের বিভিন্ন প্রবেশপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং কোনো সাংবাদিককে প্যারাবনের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে গোরকঘাটা বন রেঞ্জ কর্মকর্তা মানোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “প্যারাবনে আগুন দেওয়ার বিষয়টি আমরা খোঁজখবর নিচ্ছি।”

মহেশখালী দ্বীপের সন্তান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাসেম বলেন, “এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনগণকেও সোচ্চার হতে হবে। ধ্বংস হওয়া প্যারাবন পুনরুদ্ধারে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

পরিবেশকর্মী আব্দুল হান্নান বলেন, “দুষ্কৃতকারীরা প্রকাশ্যে প্যারাবনে আগুন দিয়ে পরিবেশ দিবস পালন করেছে। এটি শুধু আমাদের নয়, প্রশাসনের জন্যও লজ্জাজনক।”

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন, “প্যারাবন নিধনকারীদের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। সাম্প্রতিক ঘটনাটিরও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, মহেশখালীর উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত প্যারাবন ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত বনভূমি পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
খোঁজ নিয়ে গেছে, গত তিন বছরে  সোনাদিয়া, ঘটিভাঙ্গা,বড়দিয়া, আমাবশ্যাখালী ও চরণদ্বীপ এলাকার প্রায় ৭ হাজার একর প্যারাবন ধ্বংস করেছে বনখেকোরা।
উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা এম এ হাসান জানান,  ৩  হাজার ১২৫ জনের বিরুদ্ধে ১১৫ টি মামলা হয়েছে। আজ ৬ জুন শনিবার  বিকালে তিনি এ প্রতিবেদককে বলেন, সোনাদিয়া - ঘটিভাঙ্গায় অগ্নিসংযোগের বিষয় সম্পর্কে অবগত নয়। তবে খোঁজ খবর নিয়ে তিনি জানাতে পারবেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ