সরকারি শিশু সদন (বালক) পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী
মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ সমাজকল্যাণমন্ত্রী এ.জেড. এম জাহিদ হোসেন আজ শুক্রবার (০৫ জুন) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু সদন (বালক) পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিশুদের আবাসন ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং শিশুদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত ও আশ্রয়হীন শিশুদের নিরাপদ আবাসন, শিক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল, স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে মন্ত্রী শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের সার্বিক কল্যাণ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।