শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মহাসড়কের পাশে সিএনজি রাখায় চালককে জরিমানা, ক্ষোভ প্রকাশ রমজান আলীর

অনলাইন ডেস্ক ০৪ June ২০২৬ · Thursday · ১০:২২ অপরাহ্ণ
মহাসড়কের পাশে সিএনজি রাখায় চালককে জরিমানা, ক্ষোভ প্রকাশ রমজান আলীর

 

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মাফি বাস কাউন্টারের সামনে মহাসড়কের পাশে সিএনজি অটোরিকশা রাখার অভিযোগে এক চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বুধবার (৩ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে সিএনজি অটোরিকশা রেখে অবস্থান করছিলেন চালক রমজান আলী। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা। অভিযানের সময় মহাসড়কের পাশে যানবাহন রাখার কারণে সড়ক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
তবে জরিমানার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চালক রমজান আলী। তিনি দাবি করেন, তার সিএনজি অটোরিকশাটি রাস্তার একপাশে সাইড করে রাখা ছিল এবং এতে যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি।

রমজান আলী বলেন, “আমার সিএনজিটি রাস্তার পাশে সাইড করা ছিল। কেন আমাকে জরিমানা করা হলো, তা আমি বুঝতে পারছি না। বাসস্ট্যান্ড মোড়ে প্রতিদিন অসংখ্য বাস ও ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমি গরিব ও অসহায় বলেই আমাকে জরিমানা করা হয়েছে বলে মনে হচ্ছে।”

উল্লেখ্য সিএনজি চালক রমজান আলী উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের উঠানোর পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা

ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগ অবশ্যই প্রয়োজন। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে সকল যানবাহনের প্রতি সমান আচরণ নিশ্চিত করা জরুরি।
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ