সাভারে একাধিক হত্যা মামলার আসামি আ.লীগ নেতা এরশাদুর গ্রেফতার
ঢাকা জেলা প্রতিনিধি :
নারয়ন সরকার (সবুজ)
সাভারে ছাত্র-জনতার গণআন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি এবং পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সাভার মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল মসজিদ এলাকায় একটি অভিযান চালানো হয়। এ সময় ওই মসজিদের সামনে থেকে এরশাদুর রহমানকে আটক করা হয়।এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, গ্রেফতারকৃত এরশাদের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৫টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পরবর্তীতে আদালতের কাছে তার রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।