ভৈরবে শাহ্ সুফী গোলাম রহমান (রাঃ) ১৫ তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত
সোহান রহমান নিজেস্ব প্রতিবেদক :- পীরে তরীকত মোর্শেদে কামেল খলিফায়ে চাঁন্দ ভান্ডার দরবার শরীফ শাহ্ সুফী গোলাম রহমান (রাঃ) খলিফায়ে আল - ভৈরবপুরী বেছাল শরীফ উপলক্ষে ১৫ তম বার্ষিক ওরশ শরীফ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে গত রাতে অনুষ্ঠিত হয়েছে। ভৈরব পৌর শহরের চাঁন্দ ভান্ডার দরবার শরীফে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল। রওজা শরীফ গোসল,আতর গীলাফ ছড়ানো, খতমে কোরআন, ওরশে বাউলগান পরিবেশ করেন প্রখ্যাত বাউল শিল্পী ইয়ামিন সরকার ও পাভেল সরকার। বাউলগান শেষে আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। ওরশ শরীফে জাতি -ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে এতে আখেরি মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মওলানা মজিবুর রহমান। এ সময় ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সিনিয়র সহ-সভাপতি এম. আর. সোহেল, ভৈরব উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক, আল-মামুন, দৈনিক ইনকিলাব পত্রিকা 'র ভৈরব প্রতিনিধি সাংবাদিক ও তরুণ লেখক সোহানুর রহমান সোহান -সহ আরো অনেকে-ই উপস্থিত ছিলেন। সাংবাদিকদের গোলামে গাউছুল আজম চাঁন্দ ভান্ডার দরবার শরীফের শাহজাদী লায়লা আরজুদা বেগম বলেন, গোলাম রহমান (রাঃ) পবিত্র ওরশ শরীফে প্রতিবারের ন্যায় এবারও চাঁন্দ ভান্ডার দরবার শরীফে লাখো ভক্তের পদচারণায় মুখর মাইজভান্ডার দরবারে আজকের এই মহাসমাবেশ পরিণত হয়েছে এক অনন্য ধর্মীয় ও মানবিক মিলনমেলায়। যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলিত হচ্ছেন আধ্যাত্মিক সাধনার আলোয়।