শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জের নিকলীতে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান গ্রেফতার

অনলাইন ডেস্ক ০৪ June ২০২৬ · Thursday · ০৪:০২ অপরাহ্ণ
কিশোরগঞ্জের নিকলীতে আওয়ামীলীগের  ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বাজিতপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি,

কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আজমল হোসেন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) গভীর রাতে উপজেলার জারইতলা ইউনিয়নের রসুলপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে কিশোরগঞ্জ সদর থানার একটি অভিযানিক টিম নিকলী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে আজমল হোসেন আফরোজকে গ্রেফতার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের স্বার্থে মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয়ভাবে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি হিসেবে পরিচিত আজমল হোসেন আফরোজের গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ