শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কটিয়াদী'র পুত্রবধূ রাজধানীর কাফরুল থেকে নগদ অর্থসহ পলাতক! স্বামী আনোয়ার হোসেন মৃত্যুর পথে

অনলাইন ডেস্ক ০৪ June ২০২৬ · Thursday · ০২:২৭ অপরাহ্ণ
কটিয়াদী'র পুত্রবধূ রাজধানীর কাফরুল থেকে নগদ অর্থসহ পলাতক! স্বামী আনোয়ার হোসেন মৃত্যুর পথে

 

​বিশেষ প্রতিনিধি,
রাজধানীর কাফরুল থানা এলাকার শেওড়াপাড়ায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাঁচগাতিয়া গ্রামের পুত্রবধূ মিতু স্বামী পিকআপ চালক আনোয়ার হোসেনের অনুপস্থিতিতে বাসা থেকে নগদ ৩লক্ষ ৫০হাজার টাকা ও প্রায় ১লক্ষ টাকা মূল্যমানের স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

মিতু পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী এলাকার বাচ্চু মিয়ার মেয়ে।

এদিকে স্ত্রীর এমন কর্মকাণ্ডের খবর পেয়ে চালক স্বামী আনোয়ার হোসেন বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, কটিয়াদী উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে রাজধানীর অলিগলিতে পিকআপ চালিয়ে হাড়ভাঙা খাটুনি খেটে উপার্জিত টাকা স্ত্রীর কাছে রাখতেন। সম্প্রতি তাঁর স্ত্রী মিতু রাজধানীর কাফরুলের শেওড়াপাড়া মহল্লায় আনোয়ার হোসেনের বোনের ভাড়া বাসায় থাকতেন। গত ১৭মে রবিবার আনুমানিক রাত ৩টার দিকে আনোয়ারের স্ত্রী ঘরে থাকা নগদ ৩লক্ষ ৫০হাজার টাকা এবং প্রায় ১লক্ষ টাকা মূল্যমানের স্বর্ণালঙ্কার নিয়ে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে নিখোঁজ হন।

এ বিষয়ে স্বামী আনোয়ার হোসেন বলেন,আমার স্ত্রী মিতুর সাথে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া গ্রামের একটি ছেলের সাথে পরকিয়া সম্পর্ক ছিলো।তবে ওই পরকিয়া প্রেমিকের নাম আমি জানি না।আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

​স্বজনদের অভিযোগ, উক্ত নারী পরিকল্পিতভাবে এই অর্থ ও গহনা লুট করে কোনো অজ্ঞাত ব্যক্তির সাথে পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে তাঁর ব্যবহৃত সকল মোবাইল নম্বর বন্ধ রয়েছে।


​এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কাফরুল থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ