ইটনায় গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন
এম. তাজুল ইসলাম
ইটনা (কিশোরগঞ্জ) সংবাদ দাতা:-
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নে ধনপুর বাজারে গ্রাম-
আদালত সেবা সম্পর্কে সচেতনায় বৃদ্ধিতে ক্যাম্পেইন ও ভিডিও শো প্রদর্শনি করা হয়েছে। ৩ জুন বুধবার
সকাল ১১ টাই ক্যাম্পেইন ও ভিডিও শোতে উপস্থিত ছিলেন ধনুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ
কুমার দাস, ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্টান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্টান
পরিচালনা করেন ইটনা উপজেলা গ্রাম-আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মাসুদুর
রহমান।