কটিয়াদীতে ১১ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে আরিফুল ইসলাম (১১) নামে এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বাচ্চু মিয়ার বিরুদ্ধে।উপজেলা মসুয়া ইউনিয়নের পং মসুয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে এলাকায় জানাজানি হওয়ার পর থেকে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়সূত্রে জানায়, গত বৃহস্পতিবার (ঈদের দিন) রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীর ফুফুর রাবিয়া আক্তারের বাড়ি থেকে ফুসলিয়ে স্থানীয় একটি নির্জন স্থানে নিয়ে যান বাচ্চু মিয়া। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে। এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয়রা প্রথমে দরবার সালিশে সমাধানে চেষ্টা চালালেও ব্যর্থ হয়ে ভুক্তভোগীর মা বাদী হয় কটিয়াদী মডেল থানার একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আরিফুল ইসলাম বলেন, ঈদের দিন রাতে আমাকে ঝাল মুড়ি ও আতশবাজির লোভ দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যান বাচ্চু মিয়া। সেখানে আমাকে জোর করে কাপড় খুলেছে ফেলেছে পরে আমি তার হাতে কামড় দিয়ে দৌড়ে চলে আসি।
এই বিষয়ে ভুক্তভোগী শিশুর মা আরিফা আক্তার বলেন,আমার ছেলের সাথে যে ঘটনা ঘটেছে তা যেনো আর কোন মায়ের সন্তানের সাথে না হয়। আমি থানায় অভিযোগ দেওয়ায় অভিযোগ তুলে নিতে আমাকে বারবার হুমকি দিচ্ছে। এই নির্মম নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার ও অভিযুক্তের দ্রুত গ্রেফতার চাই
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।