বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

প্রথম কাব্যগ্রন্থ ‘ফাল্গুন করবী’র মোড়ক উন্মোচন

Admin ০৬ April ২০২৬ · Monday · ১১:৩৪ পূর্বাহ্ণ
প্রথম কাব্যগ্রন্থ ‘ফাল্গুন করবী’র মোড়ক উন্মোচন
প্রথম কাব্যগ্রন্থ ‘ফাল্গুন করবী’র মোড়ক উন্মোচন

জামাল উদ্দিন,স্টাফ রিপোর্টার , কিশোরগঞ্জ।  

কিশোরগঞ্জ শহরের জেলা পাবলিক লাইব্রেরিতে কবি মীর জাহান ভূইয়ার প্রথম কাব্যগ্রন্থ ‘ফাল্গুন করবী’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মু. আ. লতিব এবং সঞ্চালনা করেন অসাদুল্লাহ আসাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন মু. আ. আব্দুল লতিব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জের উপাধ্যক্ষ প্রফেসর আজিজ আহমেদ হুমায়ুন এবং কিশোরগঞ্জ বেসরকারি গ্রন্থাগার সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমীন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক মো. শাহজাহান শাজু।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন আতাউল হাসান দিনার, আলমগীর অলিক, হারুন উর রশিদ, কবি ও ছড়াকার গোলাপ আমিন এবং সমাজকর্মী আবুল কাশেমসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে ‘ফাল্গুন করবী’ কাব্যগ্রন্থের কবিতা ও কবি মীর জাহান ভূইয়ার সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ