শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

গভীর রাতে বাসা থেকে চুরি হলো প্রিয় ইয়ামাহা মোটরসাইকেল

অনলাইন ডেস্ক ০২ June ২০২৬ · Tuesday · ১০:০৭ অপরাহ্ণ
গভীর রাতে বাসা থেকে চুরি হলো প্রিয় ইয়ামাহা মোটরসাইকেল

 

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি ইয়ামাহা মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড়া এলাকায় গত ১ জুন ২০২৬ ইং তারিখ দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। রাত আনুমানিক ২টার পর কোনো এক সময় অজ্ঞাত চোরচক্র বাসার সামনে রাখা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

মোটরসাইকেলটির মালিক মোঃ জাহিদুল ইসলাম হাসান জানান, প্রতিদিনের মতো তিনি রাতের বেলা মোটরসাইকেলটি বাসার সামনে নিরাপদ স্থানে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার প্রিয় মোটরসাইকেলটি সেখানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি নিশ্চিত হন যে মোটরসাইকেলটি চুরি হয়েছে।
চুরি হওয়া মোটরসাইকেলের বিবরণ নিম্নরূপ—
ব্র্যান্ড: ইয়ামাহা (Version-2)
রেজিস্ট্রেশন নম্বর: শেরপুর ল-১১-৯০০৬
মালিক: মোঃ জাহিদুল ইসলাম হাসান
মোটরসাইকেলটির মালিক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, মোটরসাইকেলটি তার দৈনন্দিন চলাচল ও পারিবারিক প্রয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ বাহন ছিল। হঠাৎ এমন চুরির ঘটনায় তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি এলাকার সচেতন নাগরিকসহ সর্বসাধারণের সহযোগিতা কামনা করে জানান, কেউ যদি উক্ত মোটরসাইকেলটির সন্ধান পেয়ে থাকেন অথবা চুরির বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ: ০১৭৫৭-৮০৭৫৬৯
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সবাইকে আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এদিকে মোটরসাইকেলটির মালিক দ্রুত তার বাহনটি উদ্ধারে প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করছেন।
চুরি হওয়া মোটরসাইকেলটির সন্ধান পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ