বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, এলাকায় থমথমে অবস্থা

অনলাইন ডেস্ক ০২ June ২০২৬ · Tuesday · ০৮:৫৮ অপরাহ্ণ
কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, এলাকায় থমথমে অবস্থা

​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২রা জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বনগ্রাম বাজারে এই ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক পিন্টু এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র, টেঁটা ও বল্লম নিয়ে প্রকাশ্য সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মারামারি থামলেও পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন যুব দলের সভাপতি আনোয়ার হোসেন মুঠোফোনে জানান,বিস্তারিত পরে জানাবেন তিনি।

​এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মাসুদ বলেন,আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা চেষ্টা করছি দ্রুত এ সমস্যার সমাধান করতে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ