বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় খুবি শিক্ষার্থী মৌমিতা হালদার মৃত্যু: প্রাইভেটকার উদ্ধার, আটক ১

Admin ০৬ April ২০২৬ · Monday · ১১:২৫ পূর্বাহ্ণ
খুলনায় খুবি শিক্ষার্থী মৌমিতা হালদার মৃত্যু: প্রাইভেটকার উদ্ধার, আটক ১
খুলনায় খুবি শিক্ষার্থী মৌমিতা হালদার মৃত্যু: প্রাইভেটকার উদ্ধার, আটক ১

মাহফুজ শাওন,খুলনা:

খুলনা মহানগর পুলিশের অভিযানে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করার পর অভিযানে নামেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দুর্ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটি শনাক্ত করে উদ্ধার করা হয়। একইসঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ