শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঈদুল আজহার ছুটি শেষে মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

অনলাইন ডেস্ক ০২ June ২০২৬ · Tuesday · ০৬:৪৯ অপরাহ্ণ
ঈদুল আজহার ছুটি শেষে মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
ধীরে ধীরে ফিরছে নানা কর্মজীবী মানুষ

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল-আজহার দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে গাজীপুর সহ ঢাকা। পোষাক কারখানা ও অফিস-আদালত খোলায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ, ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে নগরজীবন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গাজীপুর  আগের চেনা ব্যস্ত রূপে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
সোমবার (১ জুন) সকালে গাজীপুর, চন্দ্রা, কালিয়াকৈর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, ঈদের ছুটির সময়কার নির্জনতা অনেকটাই কেটে গেছে। প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও গণপরিবহনের উপস্থিতি বেড়েছে। বিভিন্ন বাসস্ট্যান্ডে অফিসগামী মানুষের আনাগোনাও দেখা গেছে। তবে স্বাভাবিক কর্মদিবসের তুলনায় যাত্রী ও পথচারীর সংখ্যা এখনও কম।

চন্দ্রা এি মোড়এলাকায় রুটে চলা ভিক্টর ক্লাসিক বাসের চালকের সহকারী সোহেল বলেন, ঈদের আগে যেমন ভিড় থাকে এখনো সেই অবস্থা হয়নি। আজ অফিস খোলার কারণে কিছুটা চাপ বেড়েছে। তবে অনেক সিট খালি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে। মনে হয় আরও কয়েকদিন লাগবে পুরোপুরি স্বাভাবিক হতে। 
গাজীপুর  এলাকায় একটি বাসের চালাক আজাদ ইসলাম বলেন, রাস্তায় গাড়ি বেড়েছে, কিন্তু যাত্রী সেই তুলনায় বাড়েনি। অনেক মানুষ এখনো গ্রামের বাড়িতে আছে। আজও বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় ফিরছে। সপ্তাহের মাঝামাঝি সময় থেকে যাত্রী আরও বাড়বে।

চন্দ্রা এি মোড়ে অপেক্ষমাণ ভিআইপি ২৭ পরিবহনের সুপারভাইজার আব্বাস  উদ্দিন বলেন, গত তিন-চার দিনের তুলনায় আজ সড়কে যানবাহনের চাপ অনেক বেশি। তবে ঢাকার আসল চেহারা এখনো দেখা যায়নি। স্কুল-কলেজসহ সব কার্যক্রম পুরোপুরি শুরু হলে তখন ব্যস্ততা আরও বাড়বে।

এদিকে অফিসে যোগ দিতে আসা কয়েকজন চাকরিজীবীরা জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরলেও গাজীপুর এখনো কিছুটা ফাঁকা লাগছে। অনেক সহকর্মী ছুটি বাড়িয়ে নিয়েছেন। ফলে কর্মস্থল ও সড়ক দুই জায়গাতেই স্বাভাবিক সময়ের তুলনায় মানুষের উপস্থিতি কম।
পরিবহন শ্রমিকরা জানান, আগামী কয়েকদিনের মধ্যে অধিকাংশ মানুষ ঢাকায় ফিরে আসবেন। তখন গাজীপুর  সড়কে যানবাহন ও মানুষের চাপ আরও বাড়বে এবং নগরজীবন আবারও তার পরিচিত ব্যস্ত ছন্দে ফিরবে।

এদিকে গত বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-আজহা। ঈদকে কেন্দ্র পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গাজীপুর, চন্দ্রা ছেড়েছেন লাখো মানুষ।
সকল কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন। ফলে গাজীপুর ঢাকা সহ  অনেকটাই ফাঁকা রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ