শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের অভিযানে ৬ হাউসবোট কে জরিমানা ১৪টি সাউন্ড বক্স জব্দ

অনলাইন ডেস্ক ০১ June ২০২৬ · Monday · ০৫:৪৫ অপরাহ্ণ
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের অভিযানে ৬ হাউসবোট কে জরিমানা ১৪টি সাউন্ড বক্স জব্দ

 

মুরাদ মিয়া,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি,

দেশের দ্বিতীয় রামসার সাইটখ্যাত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও শান্ত-স্নিগ্ধতা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। উল্লেখ্য রোববার (৩১ মে) দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাওর এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক ও  তাহিরপুর থানার ভারপ্রাপ্ত(ওসি)আমিনুল ইসলাম।


অভিযানে হাওরের পরিবেশের ক্ষতিসাধন ও নিয়ম লঙ্ঘনের দায়ে ৬টি হাউজবোটকে সর্বমোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে উচ্চ শব্দে গান বাজানোর কাজে ব্যবহৃত ১৪টি সাউন্ড বক্স জব্দ করা হয়।


টাঙ্গুয়ার হাওরের নিষিদ্ধ কোর জোনের প্রবেশ, উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে বন্যপ্রাণী, অতিথি পাখি ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন এবং হাওরের পানিতে প্লাস্টিক দ্রব্য নিক্ষেপ করে পরিবেশ দূষণের অভিযোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পর্যটক ও হাউজবোট সংশ্লিষ্টদের হাওরের পরিবেশ সংরক্ষণে সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি উচ্চ শব্দে গান বাজানো এবং যেখানে-সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।


তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, টাঙ্গুয়ার হাওর আমাদের জাতীয় সম্পদ। এর অনন্য জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হাওরের পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান সবসময় অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ