কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সাথে সেনা সদস্যবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনা সদস্যসহ আহত কমপক্ষে ৪৫
নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া।
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সাথে সেনা সদস্যবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে । এই ঘটনায় সেনা সদস্য সহ আহত হয়েছে কমপক্ষে ৪৫ জন। আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের নাম জিয়াউল ইসলাম(৪৫) তার বাড়ী ময়মনসিং জেলায়।
রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় এই ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ওবায়েদ এসব বিষয় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হিমেল পরিবহনের একটি বাস কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জের অভিমুখে যাচ্ছিল। অপরদিকে বগুড়া ক্যান্টরমেন্ট থেকে সেনা সদস্যদের নিয়ে আরেকটি বাস খুলনার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কুষ্টিয়ার মিরপুরের তালবাড়ীয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়। ঘটনা পরপরই স্থানীয়দের সহযোগীতায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন দুই বাসের যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। এর মধ্যে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করেন। অন্যান্য আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকা জন।
তবে হতাহতদের মধ্যে কতজন সেনা সদস্য আছে তা এখনো সঠিক ভাবে জানাযায়নি।