শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

প্রবীন শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা শা ম আনয়ারুজ্জামানের স্বরণে নাগরিক শোকসভা

অনলাইন ডেস্ক ৩১ May ২০২৬ · Sunday · ০৩:৩১ অপরাহ্ণ
প্রবীন শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা শা ম আনয়ারুজ্জামানের স্বরণে নাগরিক শোকসভা

 

জেলা প্রতিনিধি নড়াইল,

নড়াইল জেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে প্রবীণ শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা শা ম আনয়ারুজ্জামানের স্বরনে লোহাগড়া নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে।

রবিবার বেলা ১১ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদয়ালয়ে হলরুমে লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হিমায়েত হোসেনের সভাপতিত্বে ও নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত ড.ফরিদুজ্জামান ফরহাদ এসময় আরো উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান মিলু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি মোঃ কামরুজ্জামান কচি,  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বিএনপি নেতা মোঃ সাচ্চু মিয়া, লোহাগড়া পৌর বিএনপির সহ সভাপতি মোঃ শাহীন বিপ্লব, বিশিষ্ট শিক্ষক নাসরিন জামান, জামায়াত ইসলামের নেতা মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন আনোয়ার স্যার একজন ব্যাতিক্রম লোক ছিলেন। লোহাগড়ার শিক্ষা প্রসারের আলোকবর্তিকা, মহান স্বাধীনতা যুদ্ধের নড়াইল জেলার অন্যতম সংগঠক ছিলেন। তিনি এলাকায় অনেকগুলি শিক্ষা ট্রাষ্টের সংগঠক ও বটে। এই গুনি মানুষের কথা বলে শেষ করা যাবে না। যতদিন লোহাগড়া থাকবে ততোদিন লোহাগড়া মানুষ আনোয়ার স্যারকে শ্রদ্ধাভরে স্বরন করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ