শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত জামায়াত নেতা পলাতক

অনলাইন ডেস্ক ৩১ May ২০২৬ · Sunday · ০১:৪২ অপরাহ্ণ
কটিয়াদীতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত জামায়াত নেতা পলাতক

 

​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামে আরিফুল ইসলাম নামে এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে (১১) বলাৎকারের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা বাচ্চু মিয়ার বিরুদ্ধে। 
ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার(ঈদের দিন) রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীর ফুফুর রাবিয়া আক্তারের বাড়ি থেকে ফুসলিয়ে স্থানীয় একটি নির্জন স্থানে নিয়ে যান বাচ্ছু মিয়া। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং বিষয়টি পরিবারের কাছে খোলামেলাভাবে জানালে ঘটনাটি প্রকাশ পায়।

​এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাচ্ছু মিয়া স্থানীয় জামায়াত রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় একটি মহল প্রথমে চেষ্টা চালালেও, ভুক্তভোগী পরিবারের কান্নাকাটি এবং গ্রামবাসীদের তীব্র ক্ষোভের মুখে তা ব্যর্থ হয়। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত বাচ্ছু মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

​এই বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা কান্নায় ভেঙে পড়েন এবং এই নির্মম নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার ও অভিযুক্তের দ্রুত গ্রেফতার দাবি করেন।

​কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ