বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাইকগাছায় ইউনিয়ন জামায়াত নেতা বহিষ্কার

Admin ৩০ May ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ
পাইকগাছায় ইউনিয়ন জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় ইউনিয়ন জামায়াত নেতা বহিষ্কার

‎======================
‎এসকে এম মহসিন রেজা 
‎উপজেলা প্রতিনিধি ( খুলনা ) 

‎পাইকগাছায় দলীয় শৃংখলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা, উচ্চ পদস্থ নেতাদের সম্পর্কে খারাপ আচরণ করার দায়ে রাড়ুলী ইউনিয়নের এক নেতাকে বহিস্কার করা হয়েছে।

‎জানা গেছে, বহিস্কার জামায়াত নেতার নাম শেখ মহিবুল্লাহ। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং রাড়ুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইউনিয়নটিতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। তবে সম্প্রতি, একই ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াত নেতা সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানার নাম ঘোষণা হয়।

‎কিন্তু দলের সিদ্ধান্ত না মেনে ঈ দুল আজহার পরদিন (শুক্রবার) ইউনিয়নজুড়ে মোটরসাইকেল শোডাউনের ঘোষনা দেন শেখ মহিবুল্লাহ। ঘোষণা অনুযায়ী, মোটরসাইকেল শোডাউন করেন তিনি ও তার অনুসারীরা। 

‎এ নিয়ে ২৭ মে খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইনের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, উপজেলার রাডুলী ইউনিয়নের সদস্য (রুকন) জনাব মহিদুল্লাহ সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলাভঙ্গ করায় এবং দায়িত্বশীলদের উপর মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হলো। একইসঙ্গে তাকে সংগঠনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

‎এ বিষয়ে শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করাকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। সেই কারণে ১১ মে আমি দলের থেকে অব্যবহিত জন্য আবেদন করি। আমি বহিষ্কারের চিঠি পেয়েছি। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো।

‎পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা সাঈ দুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে রাড়ুলী ইউনিয়নের রোকন পদ থেকে শেখ মহিবুল্লাহকে সাময়িক ভাবে বহিষ্কার করেছে জেলা জামায়াতের আমির।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ