বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জের হাওরে এ বছর ঈদে পর্যটকের ভিড় নেই, ব্যবসায়ীরা হতাশ

Admin ৩০ May ২০২৬ · Saturday · ০৮:০২ অপরাহ্ণ
কিশোরগঞ্জের হাওরে এ বছর ঈদে পর্যটকের ভিড় নেই, ব্যবসায়ীরা হতাশ
কিশোরগঞ্জের হাওরে এ বছর ঈদে পর্যটকের ভিড় নেই, ব্যবসায়ীরা হতাশ । ধানের বর্জ্য ফেলে পরিবেশ নষ্ট করার অভিযোগ।

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি: এ বছর কোরবানি ঈদে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিঠামইন, অষ্টগ্ৰামে ৩৫ কিলোমিটার ওলওয়েদার সড়কে ৩ টি জিরো পয়েন্ট ও সেতু গুলিতে পর্যটকের ভিড় তুলনামূলক কম। অন্যান্য বছরের তুলনায় ঈদের পরে ঘুরতে আসা বাহিরের পর্যটকদের সংখ্যা খুবই কম। বৃহস্পতিবার ঈদের দিন বিকালে স্থানীয়রা ৩ টি জিরো পয়েন্টে ঘুরছেন আপন জনদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য। শুক্রবার ও আজ শনিবার অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, ৩ টি জিরো পয়েন্ট ও ৩ টি সেতুতে গিয়ে দেখা যায়, সকাল থেকেই পর্যটকের ভিড় ক্রমশ বাড়ছে তবে অন্যান্য বছরের মতো নয়। জিরো পয়েন্ট ছাড়াও ৩ বড় সেতুতে ভ্রাম্যমাণ দোকানিরা ভ্যান গাড়ি নিয়ে দোকান সাজিয়ে বসেছেন। তারা বলেন, এইবার ঈদের মধ্যে মানুষ কম আইছে । আমাগো দোহানে ও বিহি কম হইতাছে । ৩ ডা বিরিজে ছোড বড় ৩০ টা দোহান আছে । অন্যান্য সময় আমরা প্রতি দোকানদার প্রতিদিন ৪-৫ টেহা পর্যন্ত চটপটি, ফুসকা, ও ঝালমুড়ি বেচ্চি । অহন ২ দিনে ১ হাজার টেহা বেচতাম পারিনা।‌ যে অবস্থা চলতাছে যদি বাইশ্শা মাসো মানুষ কম আয়ে তাইলে  আমরার ব্যবসা লাডে উঠবো। ঈদের মধ্যে মাইনষের জায়গা হয় নাই রাস্তায়। এইবার পাতলা পাতলা মানুষ। পর্যটক কম আসার কারণ জানতে চাইলে, তারা বলেন, এইবার আমাগো হাওরে ধান পানির তলে গেছে গা। বাইরের মানুষ যারা এখানে ঘুরতে আসে তারা দিন আইয়া দিন চইলা যায়। এছাড়াও সম্প্রতি এ সড়কে কয়েকটি সড়ক দুর্ঘটনায় অনেক আহত নিহত হয়েছে। এর মধ্যে গত সোমবার একই পরিবারের তিন জন সড়ক দুর্ঘটনায় মোটর বাইকের সংঘর্ষে মারা যান। এসকল কারণে ভয়ে বাহির যারা মোটরসাইকেল নিয়ে আসেন তাদের সংখ্যা কম। ইটনা থেকে অষ্টগ্রাম পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়কে ধানের বর্জ্য ফেলানোর কারণে রাস্তার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এসকল বর্জ্যের কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে পর্যটকরা জানান। প্রতিদিন কিশোরগঞ্জ,নরসিংদী, ভৈরব, বাজিতপুর, গাজীপুর নান্দাইল, থেকে শত শত মোটরসাইকেল নিয়ে এ সময়ে এ সড়কে আসতো । কিন্তু এবছর এর সংখ্যা খুব কম। আর মাত্র কয়েক দিন পর হাওরের চারদিকে বর্ষার পানি তৈ তৈ করবে ।‌ তখন পর্যটকরা দূর-দূরান্ত থেকে বড় বড় ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে ২-৩ দিনের জন্য হাওরে ঘুরতে আসার গন্তব্য হলো এ অলওয়েদার সড়ক । এখানে প্রাচীন ঐতিহ্যের মধ্যে দিল্লির আখড়া,গোধর গোস্বামীর আখড়া, সহ এখানে সাবেক ডি,আই,জি ও পলাতক পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদের একটি প্রেসিডেন্ট রিসোর্ট রয়েছে। এক সময় সিনেমার চলচ্চিত্র শিল্পী সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগন এখানে রাত্রি যাপন সহ আমদ ফূর্তি করতেন। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। বিগত ৫ ই আগষ্টের পর প্রেসিডেন্ট রিসোর্ট খানি শিয়ালের দখলে থাকলেও পরবর্তীতে লিজের মাধ্যমে কয়েকজন লোক এসে রিসোর্টি চালু করেন। এরপরেও পূর্বের তুলনায় লোক সমাগম নেই বললেই চলে। অষ্টগ্রাম জিরো পয়েন্টের ফুড ব্যাংক ও হাওর ফুডের মালিক সাইফ উদ্দিন লিচু বলেন, গত বছরের চেয়ে এ বছর পর্যটকের সংখ্যা কম। আমাদের ব্যবসা খুব মন্দা যাচ্ছে। পর্যটকের আশায় প্রতিদিন ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন আইটেমের খাবার তৈরি করতে হয় । আর দুটি রেস্টুরেন্ট নিরিবিলি রেস্টুরেন্ট ও জিরো পয়েন্ট রেস্টুরেন্ট নামে তাদের ও একই অবস্থা। ছোট বড় অনেক দোকান রয়েছে সবাই হতাশ । এ অবস্থা চলতে থাকলে জিরো পয়েন্ট সত্যি সত্যি জিরো হয়ে যাবে । নরসিংদী থেকে মোটরসাইকেল নিয়ে আসা ২ জন পর্যটক রবিন ও মামুন জানান, আমরা ঘুরতে এসেছি হাওরে ।কিন্তু অন্যান্য বছরের মতো আনন্দ নেই। রাস্তার দু পাশের সৌন্দর্য নষ্ট করে ফেলেছে ধানের বর্জ্য দিয়ে। এসব বর্জ্যের  কারনে দূর্ঘটনা ঘটছে । অষ্টগ্রাম থেকে ইটনা জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তায় খেড়ের পাড়া ও ধানের বর্জ্য রাখা হয়েছে। কর্তৃপক্ষের নিকট দাবি পর্যটক শিল্প কে বাচিয়ে রাখতে হলে  উন্নয়নের স্বার্থে দ্রুত এসকল বর্জ্য অপসারণ করা হোক। অপর পর্যটক রনি আহমেদ ও সাইফুল ইসলাম দু'জনেই গাজীপুর বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা এই প্রথম হাওরে মোটর সাইকেল নিয়ে এ রাস্তা দেখতে আসছে । তারা জানান, আমরা শুনেছি হাজার হাজার পর্যটক এ রাস্তা দেখার জন্য হাওরে আসে । কিন্তু এবছর পর্যটক শুন্য বললেই চলে । সমগ্ৰ রাস্তায় ১৫ টি মোটর সাইকেলে ৪০ জন পর্যটক আসছে । এর মধ্যে স্থানীয়রা রয়েছে। বাহিরের পর্যটকরা দুপুরের খাবার খেয়ে সন্ধ্যায় চলে যাবে । অনেকে ভেবে ছিলো বর্ষার নতুন পানিতে সাঁতার কাটবে , গোসল করবে, কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তার দু পাশে পচা ধানের গন্ধে পানির পরিবেশ নষ্ট হচ্ছে। রাস্তার পাশে স্তুুপের কারনে পর্যটকরা কেউ পানিতে নামতে পারেনি । পানিও তেমন একটা হয়নি । এর পরেও পর্যটকরা আসে বর্ষার পানির সৌন্দর্য উপভোগ করতে। অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সাবেক সভাপতি, মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পর্যটক কম আসার কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তার বেহাল অবস্থা, তাছাড়া আবহাওয়া অনুকূলে নেই। রাস্তায় ধানের পচা স্তূপ ও খেড়ের কারণে দূর্ঘটনা হচ্ছে। এর জন্য অনেক পর্যটক এ রাস্তায় আসতে চাচ্ছে না। মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীরের সাথে কথা বললে তিনি জানান, এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তায় খেড়ের স্তূপ ও ধানের পাড়া রয়েছে। এসকল দ্রুত অপসারণ করার জন্য আমরা ঈদের আগেই ধান মালিকদের বলে দিয়েছি। এখন পর্যন্ত যারা এগুলো না সরিয়ে রাস্তার পরিবেশ নষ্ট করছে , পর্যটকদের দূর্ঘটনার মুখে ঠেলে দিচ্ছে। তাদের বিরুদ্ধে প্রসাশনের সহযোগিতায় আমরা পদক্ষেপ নিবো । 
মিঠামইন থানার ওসি মোঃ লিয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসকল বর্জ্য ও রাস্তার দু পাশের খেড়ের পাড়া দ্রুত অপসারণের জন্য তাগিদ দেওয়া হয়েছে। না সরালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
পর্যটকদের সুরক্ষার জন্য আমাদের সীমানায় প্রতিদিন পুলিশের টহল রয়েছে। আমরা সজাগ রয়েছি । পানি আসলে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ