শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় যুবককে নিসংসভাবে কুপিয়ে হত্যা

Admin ২৯ May ২০২৬ · Friday · ১০:৩২ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় যুবককে নিসংসভাবে কুপিয়ে হত্যা
পাকুন্দিয়ায় যুবককে নিসংসভাবে কুপিয়ে হত্যা

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি: 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুবায়ের (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ ২৯ মে শুক্রবার রাত ৮টার দিকে চণ্ডিপাশা ইউনিয়নের শৈলজানি মাদ্রাসা সংলগ্ন
রাস্তায় ঘটনাটি ঘটে।

নিহত জুবায়ের পাকুন্দিয়া উপজেলার চরপলাশ গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্জন রাস্তায় দুর্বৃত্তরা তাকে
কুপিয়ে ফেলে রাখে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার  জানান, খবর পেয়ে
তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে হত্যার কারণ কিংবা
কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ