শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ

Admin ২৯ May ২০২৬ · Friday · ০৮:০৭ অপরাহ্ণ
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশন সারা দেশের মতো কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ৪ টি স্পটে ১টি গরু ও ১২টি ছাগল কোরবানি করেছে। ১ কেজি করে কুরবানির গোশত দুস্থদের মাঝে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

কোরবানি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করে আস সুন্নাহ ফাউন্ডেশনের তাড়াইল উপজেলা প্রতিনিধি মুফতী এনায়েতুল্লাহ আল মুজতাবা ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘মহান আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুন। নির্মল ধারায় সিক্ত হোক আমাদের সবার কোরবানি।’

আস-সুন্নাহ ফাউন্ডেশন বিগত বছরগুলোর মতো এবছরও তাড়াইল উপজেলার ৪টি স্পটে ১টি গরু ও ১২টি ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ করেছে। তিনি আরও বলেন, গোশত বিতরণ থেকে শুরু করে রিপোর্ট পাঠানো পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই উদ্যোগে স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রতিনিধিরা অংশ নিয়ে থাকেন।

উল্লেখ্য যে, আসসুন্নাহ ফাউন্ডেশন এই বছর ৮৭৩ স্পটে রেকর্ডসংখ্যক ১,৬৬৫ টি গরু-ছাগল কুরবানি বাস্তবায়ন করেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ