শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দুপুরের খাবারে পচা-বাসি মাংসের অভিযোগ

Admin ২৯ May ২০২৬ · Friday · ০৬:৩৪ অপরাহ্ণ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দুপুরের খাবারে পচা-বাসি মাংসের অভিযোগ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দুপুরের খাবারে পচা-বাসি মাংসের অভিযোগ

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দুপুরের খাবারে পচা ও বাসি মাংস পরিবেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। শুক্র বার  দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের মাঝে সরবরাহ করা খাবার নিয়ে এ অভিযোগ ওঠে।

রোগী ও স্বজনরা অভিযোগ করেন, দুপুরের খাবারে দেয়া মুরগির মাংস  থেকে দুর্গন্ধ বের হচ্ছিল এবং তা খাওয়ার অনুপযোগী ছিল। অনেক রোগী খাবার মুখে দিয়েই ফেলে দেন। কেউ কেউ বমি বমি ভাব ও অসুস্থতার অভিযোগও করেন। পরে ক্ষুব্ধ স্বজনরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা যায়, খাবারের মান নিয়ে রোগীদের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। এক রোগীর স্বজন জানান, “হাসপাতালে এমনিতেই রোগীরা কষ্টে থাকে। তার ওপর যদি পচা খাবার দেয়া হয়, তাহলে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়বে।”

আরেক স্বজন অভিযোগ করে বলেন, “সরকার রোগীদের জন্য খাবারের ব্যবস্থা করলেও কিছু অসাধু ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্তদের গাফিলতির কারণে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে।”

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন। হাসপাতালের এক কর্মকর্তা জানান, খাবারের মান নিয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় রোগী ও স্বজনরা হাসপাতালের খাবার সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু তদারকি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ