বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামের পনিরের জিআই স্বীকৃতির এক বছর পার হলে ও ভাগ্য বদলায়নি-ব্যবসায়ীরা হতাশ

Admin ২৯ May ২০২৬ · Friday · ০৬:২৮ অপরাহ্ণ
অষ্টগ্রামের পনিরের জিআই স্বীকৃতির এক বছর পার হলে ও ভাগ্য বদলায়নি-ব্যবসায়ীরা হতাশ
অষ্টগ্রামের পনিরের জিআই স্বীকৃতির এক বছর পার হলে ও ভাগ্য বদলায়নি-ব্যবসায়ীরা হতাশ

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি: মোঘল আমল থেকেই রাজদরবারে যার কদর ছিল, কিশোরগঞ্জ অষ্টগ্রামের সেই পনির এখন জিআই স্বীকৃতি পেয়ে তৈরি করেছে নতুন সম্ভাবনা। তবে স্বীকৃতির আজ এক বছর পূর্ন হল। বছর পেরিয়ে গেলেও শিল্প বিকাশে দৃশ্যমান উদ্যোগ না থাকায়- হতাশ সংশ্লিষ্টরা। যদিও জেলা প্রশাসন বলছে, সংরক্ষণ ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে। অষ্টগ্রামের কারবালা হাটি গ্রামের নিশান। তার দাদা নূর আলী মোঘল সম্রাটদের জন্য তৈরি করতেন এই পনির-সেই গল্প শুনেই বড় হয়েছেন তিনি। দেশের সরকার প্রধান থেকে রাষ্ট্রপতি-অনেকেই নিশানের হাতের তৈরি পনিরের স্বাদ নিয়েছেন। পনির কারিগর নিশান জানান, অষ্টগ্রাম থেকে পনির নিয়ে ঢাকা বিক্রি করতো। নওয়াবরাও এ পনির খেতো। অষ্টগ্রামের পনির একসময় প্রায় বাড়িতেই তৈরি হতো। এখন সেটা নেমে এসেছে হাতে গোনা কয়েকজনে। জিআই স্বীকৃতি পাওয়ার পরও এই পণ্যকে ঘিরে নেই কোনো পরিকল্পিত উদ্যোগ। সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতিদিনই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ পনির। পনির ব্যবসায়ীরা জানান, সরকার যদি বিনা সুদে বা বিনা লাভে লোন দিতো তাহলে আরও ভালো হতো। পনির তৈরি প্রক্রিয়াটিও বেশ শ্রমসাধ্য। প্রায় ১০ লিটার দুধ থেকে পাওয়া যায় মাত্র এক কেজি পনির। স্থানীয় বাজারে এই পনির বিক্রি হয় ৭৫০ থেকে ১০০০ টাকা দরে। স্থানীয়দের অভিযোগ-জিআই স্বীকৃতি পেলেও বাজার সম্প্রসারণে নেই তেমন উদ্যোগ। পনির কারিগর ও স্থানীয় বাসিন্দারা জানান, এখান থেকে পনির সারা বাংলাদেশেই যায়। আগে চাহিদা কম ছিলো। এখন চাহিদা অনেক বেশি। এদিকে জেলা প্রশাসন বলছে, পনির সংরক্ষণ ও বাজারজাতকরণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ‘পনির সংরক্ষণের জন্য আমরা একটা উদ্যোগ নেবো। এখানে একটি পনির সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য চাষিদের সঙ্গে কথা বলে তাদের কি কি চাহিদা সে অনুযায়ী তারা যাতে সংরক্ষণ করতে পারে আমরা সে উদ্যোগ নেবো।’ তিন শতকের ঐতিহ্য বুকে নিয়ে টিকে আছে অষ্টগ্রামের পনির। তবে প্রয়োজনীয় উদ্যোগের অভাবে জিআই স্বীকৃতির গৌরব থাকলেও হারিয়ে যেতে পারে এই ঐতিহ্যবাহী শিল্প। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া জনপ্রিয় খাবার অষ্টগ্রামের পনির। এতে উৎফুল্ল সংশ্লিষ্টরা। তবে তারা মনে করছেন এর বিকাশে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ