বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

Admin ২৯ May ২০২৬ · Friday · ০৬:২৬ অপরাহ্ণ
তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল
তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

চাঁদাবাজ,সন্ত্রাসী ও মাদক,জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

২৮মে বৃহস্পতিবার বিকালে শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন,আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং অনিয়মকারীরা আমার কাছে কোনো আশ্রয়-প্রশ্রয় পাবে না।


ঈদ শুভেচ্ছা বিনিময়কালে কামরুজ্জামান কামরুল আরো বলেন,মাদক,জুয়া ও  
সন্ত্রাস, চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রশাসনকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা আমার পক্ষ থেকে আগেই দেওয়া হয়েছে।

একই সঙ্গে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীদের মাদক,জুয়ার বিরুদ্ধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

হাওরাঞ্চলের উন্নয়নে খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন,যুব সমাজ ও কোমলমতি শিক্ষার্থীদের জুয়া ও মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে। মাদক,জুয়ার বিরুদ্ধে প্রত্যকেরই নিজ নিজ জায়গা থেকে কঠোরভাবে অবস্থান নিতে হবে।

মাদক বিক্রেতা ও ক্রেতা যত শক্তিশালী লোক অথবা লাঠিয়াল বাহিনী হোক না কেনো,মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন,আপনারা হয়তো বিষয়টি অবগত আছেন যে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে ফ্যামিলি কার্ড,কৃষি কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো অপশক্তি দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।


শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মোশাহিদ আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ বাদল মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও তাহিরপুর আমদানি কারক গ্ৰুপের সভাপতি আলহাজ্ব মোঃ খসরুল আলম,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ আলী হায়দার,শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন তালুকদার,ইউনিয়ন যুবদল নেতা মোঃ কবির আহমদ,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মোহাম্মদ,৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ বাবুল মিয়া,প্রমুখ।

এছাড়াও শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সকল স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ