শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রাম ব্যাটালিয়ন বিজিবি’র বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১

Admin ২৮ May ২০২৬ · Thursday · ০৯:১৩ অপরাহ্ণ
কুড়িগ্রাম ব্যাটালিয়ন বিজিবি’র বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)’র বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১

কুড়িগ্রাম জেলা প্রতিনিধ মোঃ সাইফুর রহমান:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে ৭৩৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

জানা যায়, গত ২৭ মে ২০২৬ রাত ১১টা ৫০ মিনিটে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীনস্থ যাত্রাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ চরভগবতিপুর নদীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৭৩৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন আসামীকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে আরও জানা যায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও অপরাধ মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ