বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মিঠামইনে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ জনের বাড়িতে নেই ঈদের আনন্দ

Admin ২৮ May ২০২৬ · Thursday · ০৯:০৪ অপরাহ্ণ
মিঠামইনে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ জনের বাড়িতে নেই ঈদের আনন্দ
মিঠামইনে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ জনের বাড়িতে নেই ঈদের আনন্দ, আছে শুধু কান্নার আওয়াজ

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি: গত সোমবার ২৫ শে মে সড়ক দুর্ঘটনায় নিহত মনিরের মা আনোয়ারা বেগমের সাথে মোবাইল ফোনে শেষ কথা হয়। নিহত মনির বলে , মা আমি দুপুরের খাবারের পর কিশোরগঞ্জ থেকে রওনা দেবো। স্ত্রী মুন্নি ও ছেলে আয়ান কে নিয়ে। মঙ্গলবারে মিঠামইনের হাট থেকে কোরবানির গরু কিনবো আমি বাড়ি এসে। তোমরা কোন চিন্তা করো না। পরিবারের সাথে মনিরের এটাই শেষ কথা। আজ বৃহস্পতিবার কোরবানির ঈদ আনন্দের বদলে মহিষার কান্দি খালপাড় হাটিতে সাফাজ উদ্দিন বেপারির বাড়িতে শোকের মাতম, কান্নার রোল প্রতিবেশীরা শান্তনা দিলেও কান্না আর থামছেনা। তাদের বাড়িতে নেই কোন ঈদ নেই কোরবানি , ঈদের দিনে বাড়িতে শুধু কান্নার শব্দ ভেসে আসছে ।  কত আশা ছিল মনির তার স্ত্রী ও সন্তান কে নিয়ে গ্ৰামের বাড়িতে পরিবারের সাথে ঈদ করবে। কোরবানির  গরু কিনবে। বাড়ি থেকে মাত্র ১০ মিনিটের রাস্তায় ঘাতক পিকআপ ভ্যানে সবকিছু তছনছ করে দিয়ে গেলো মোটরসাইকেলে ঘটনা স্থল থেকে ১০ মিনিট পথ গেলেই মনিরের বাড়ি । ২  ঘন্টার পথ। পাড়ি দিয়ে   স্ত্রী মুন্নি ও ছেলে আয়ান কে নিয়ে বাড়ি আসছিলো কিশোরগঞ্জ থেকে। মনির ছাত্র জীবনে কিশোরগঞ্জ ওলি নেওয়াজ কলেজ থেকে অনার্স শেষ করে কিশোরগঞ্জ শহরে অন্নেষা কোচিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। এছাড়াও করিমগঞ্জ উপজেলায় নোয়াবাদ এলাকায় একটি মাদ্রাসায় সে শিক্ষকতা করতো।তার ভাই আশরাফুল ইসলাম ইমন গুরু দয়াল সরকারি কলেজে গনিতে অনার্সে অধ্যায়নরত। আরেক ভাই মিলাদ হোসেন ইটালী প্রবাসী। ৫ ভাই বোনের মধ্যে মনির বড় । বাবা একজন কৃষক ও ধানের বেপারি।
উল্লেখ্য,কিশোরগঞ্জের অষ্টগ্রাম- মিঠামইন অলওয়েদার সড়কে সোমবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের স্বামী স্ত্রী সন্তানসহ ৩ জন নিহত। নিহতরা হলেন, মনির হোসেন (৩৫) ,পিতা: সাফাজ উদ্দিন, মুন্নি আক্তার ( ৩০) , স্বামী: মৃত মনির হোসেন, আয়ান ( ৬) , পিতা: মৃত মনির হোসেন। নিহতদের বাড়ি মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের মহিষের কান্দি গ্ৰামে । নিহত মনির হোসেন মহিষার কান্দি গ্ৰামের সাফাজ উদ্দিনের পুত্র। জানা যায়, ঘটনার দিন ৭:৩০ মিনিট সময় অষ্টগ্রাম থেকে নিজ বাড়ি মিঠামইনের মহিষার কান্দি গ্ৰামে স্ত্রী সন্তানসহ মোটরসাইকেলে আসার পথে ভাতশালা সেতু থেকে ৩০০ গজ দূরে আসার পর মিটামইন থেকে অষ্টগ্ৰাম গামী একটি চাল ভর্তি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন নিহত হয়। দূর্ঘটনার পর ড্রাইভার পালানোর সময় পুলিশ গাড়ি সহ অষ্টগ্রাম থেকে আটক করেন । মিঠামইন থানার ওসি লিয়াকত আলী দুর্ঘটনায় ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ