বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঈদের আনন্দ নয়, দায়িত্বেই কাটে মাদকবিরোধী টিমের সময়

Admin ২৮ May ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
ঈদের আনন্দ নয়, দায়িত্বেই কাটে মাদকবিরোধী টিমের সময়
ঈদের আনন্দ নয়, দায়িত্বেই কাটে মাদকবিরোধী টিমের সময়

নাটোর প্রতিনিধি
সবার ঘরে যখন ঈদের আনন্দ, পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপনের ব্যস্ততা, ঠিক তখনই দায়িত্ব পালনে নিরলস সময় পার করছেন নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যরা। ঈদের ছুটিতেও মাদকবিরোধী অভিযান, নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও অভিযান পরিচালনা করছে। ঈদকে কেন্দ্র করে যাতে মাদক কারবারিরা সক্রিয় হতে না পারে, সেজন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বলেন, “ঈদ মানেই মানুষের আনন্দ। কিন্তু আমাদের দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা ঈদের দিনেও মাঠে কাজ করছি। পরিবারকে সময় দিতে না পারলেও দায়িত্ব পালনের মধ্যেই আমাদের তৃপ্তি।”
তিনি আরও বলেন, “ঈদের ছুটিতে অনেকেই বাড়ি ফিরছেন। এই সুযোগে কিছু অসাধু চক্র মাদক পরিবহন বা বিক্রির চেষ্টা করে। তাই আমরা জেলার বিভিন্ন প্রবেশপথ, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করেছি।”
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন জানান, দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ খুব কমই হয়। দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, ঈদের মতো উৎসবের সময়েও যারা নিজের আনন্দ ত্যাগ করে সমাজকে নিরাপদ রাখতে কাজ করেন, তারা সত্যিই প্রশংসার দাবিদার। নাটোরে মাদকবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্টদের এমন দায়িত্বশীল ভূমিকা সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ