শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

Admin ২৭ May ২০২৬ · Wednesday · ১১:৩৭ অপরাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া
সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির। এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিশ্বনাথ পৌরবাসী’সহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নির্বাচনে সাংবাদিকবৃন্দ’সহ সর্বমহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বুধবার (২৭ মে) সকালে পৌর শহরের পশ্চিম চান্দশীরকাপন গ্রামস্থ ‘বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, যুক্তরাষ্ট্রের মিশিগান এস্টেইট বিএনপির সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিব আহমদ মনির’র নিজ বাড়িতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীর পাশে থেকে সক্রিয় রাজনীতি করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বনাথ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যেই আমি এবার ‘মেয়র’ পদে প্রার্থী হব। আর নির্বাচনে জনগণের ভোটে আমি নির্বাচিত হলে ‘দখলে-দূষণে বিপন্নের পথে থাকা আমাদের প্রিয় বাসিয়া নদী’কে দখল-দূষণমুক্ত করে বাসিয়ার হারিয়ে যাওয়া নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করব। বাসিয়ার দুই তীরে ওয়াক ওয়ে গড়ে তুললে বিশ্বনাথের সৌন্দর্য অনেকগুন বৃদ্ধি পাবে। তাছাড়া মানুষেরর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়ন বাস্তবায়নে সততা ও নিষ্টার সাথে কাজ করে যাব।
মতবিনিময় সভায় বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জুয়েল, সংগঠক আল-আমিন’সহ ‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ