শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

Admin ২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

‎‎সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা-এ প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) উপজেলার শাহেদল ইউনিয়নে আয়োজিত এ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত ৩২ জন কৃষকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ও ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাজী নাহিদ ইভা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, উপসহকারী কর্মকর্তা মুদ্দাচ্ছিল হায়দার আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানা গেছে, সাম্প্রতিক ভারী বর্ষণে ফসলের ক্ষয়ক্ষতির শিকার কৃষকদের সহায়তার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝেও নগদ অর্থ ও চাল বিতরণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ